- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ থেকে চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই প্রতিপাদ্যে আজ শুক্রবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে   
১৬ দিনব্যাপি বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ২১ অক্টোবর থেকে এই উৎসব চলবে।
আজ বিকাল সাড়ে ৫ টায় উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে ৬ টায় নির্মাতা রিয়াজুল রিজুর পরিচালিত বাপজানের বায়স্কোপ প্রদর্শিত হবে।
প্রথম দিন একটি চলচ্চিত্র পদর্শিত হলেও পরবর্তী টানা ১৫ দিন বিকাল ৩ টায় , বিকাল পৌণে ৫ টায় ও সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনটি করে চলচ্চিত্র পদর্শিত হবে।
প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।   

  • [১]