- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার
আজ শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২। চলবে ২৯ জুলাই পর্যন্ত। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।
আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২৪ জুলাই রবিবার জেলা প্রশাসন ও সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আরেয়াজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোছা. শামীমা আক্তার খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সকাল ১০টায় র‌্যালি, সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই সোমবার সকাল ১০টায় জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও সৎস্যজীবীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই মঙ্গলবার মৎস্য আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা, ২৭ জুলাই বুধবার সকাল ১০টায় মৎস্যচাষীদের পরামর্শ সেবা প্রদান ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সুফলভোগীদের প্রশিক্ষণ/উপকরণ বিতরণ এবং ২৯ জুলাই শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

  • [১]