- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ থেকে তাপদাহ কমবে বৃষ্টিপাতের সম্ভবনা

স্টাফ রিপোর্টার
গত কয়েকদিন ধরেই তাপহাদে অতীষ্ট হয়ে পড়েছে দেশের সীমান্ত জেলা সুনামগঞ্জের মানুষ। দিন-রাত সমান তালে অত্যাধিক ভ্যাপসা গরমে জনজীবন ছিল খুবই কষ্টকর। গত সোমবার সুনামগঞ্জ অঞ্চলের তাপমাত্র ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার দুপুর পর্যন্ত ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সিলেট আবহাওয়া অফিস গতকাল মঙ্গলবার জানিয়েছে আজ বুধবার থেকে তাপদাহ কমবে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, বর্ষাকালে প্রতি বছরই এই সময়ে কমবেশী গরম পড়ে। তবে গত কয়েকদিন সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় একটা বেশী গরম অনুভূত হয়েছে। ভারতের উড়িষ্যা অঞ্চলে সাগরে নি¤œচাপ থাকার কারণে সুনামগঞ্জ অঞ্চলে এই গরম পড়েছিল। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাতেই সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার থেকে বৃষ্টিপাত হতে পারে। এতে তাপদাহ কমার সম্ভাবনা রয়েছে।  

  • [১]