স্টাফ রিপোর্টার
আজ থেকে ৩ দিনের উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৮ জানুয়ারি শনিবার সন্ধ্যা পর্যন্ত। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন। সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার
মাধ্যমে উদ্ভাধন হবে ৩ দিনের এই মেলা।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪ প্যাভিলিয়ন ৩৬ স্টল রয়েছে। সরকারি ই-সেবা নামে প্রথম প্যাভিলিয়নে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অফিস ও জেলা প্রাণিসম্পদ অফিস, সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা প্রশাসক কার্যালয়,সুনামগঞ্জ প্রধান ডাকঘর,গৌরারং ইউনিয়ন ডিজিটাল সেন্টার, দরগাপাশা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সুনামগঞ্জ সদর উপজেলা, যুব উন্নয়ন অধিদপ্তর, দোহালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, রেডিও সুনামগঞ্জ। জনগনের দোড়গোড়ায় সেবা নামে দ্বিতীয় প্যাভিলিয়নে রয়েছে সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস, টেলিটক, ওয়ালটন, ব্র্যাক, ব্যাংকিং উইন্ডো, জয়িতা (জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর)।
শিক্ষা ও কর্মসংস্থান নামে তৃতীয় প্যাভিলিয়নে থাকছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ পৌর কলেজ, টেকনিক্যাল স্কুল ও কলেজ, পিটি আই, সুনামগঞ্জ উচচ বালিকা বিদ্যালয়, রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলহেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, মুক্তপাঠ, এডুম্যান।
চতুর্থ প্যাবিলিয়নে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনী প্রজেক্ট।
মেলার প্রথম দিনে থাকছে শোভাযাত্রা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক প্রতিযোগিতা, সাংবাদিকদের সাথে সোশ্যাল মিডিয়া আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যায় ।