দ. সুনামগঞ্জ অফিস
আজ বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
আজ বেলা ১১ টায় শান্তিগঞ্জ এলাকার থানা সংলগ্ন মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। এছাড়াও জেলা যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে বুধবার বিকাল ৪টায় সম্মেলন সফল করতে সম্মেলনস্থল পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী নুর হোসেন সহ আওয়ামী লিগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।