স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আজ রবিবার। জেলা স্টেডিয়ামে রবিবার দুপুর আড়াইটায় ফাইনালে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরষ্পরের মুখোমুখি হবে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।