- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ বাংলাভিশনে কথা বলবেন গবেষক সুমনকুমার দাশ

প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাভিশন টিভি চ্যানেলে কথা বলবেন করিম-গবেষক ও জীবনীকার সুমনকুমার দাশ। ‘দিন প্রতিদিন’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি প্রয়াত বাউলের জীবন ও কর্মের পাশপাশি স্মৃতিচারণ করবেন।
অনুষ্ঠানে লোকসংস্কৃতি গবেষক ও প্রাবান্ধিক  সুমনকুমার দাশ শাহ আবদুল করিমের জীবনের বহুমাত্রিক দিক উপস্থাপনের পাশাপাশি করিমকে নতুনমাত্রায় উপস্থাপন করেছেন। দেশের প্রগতিশীল সংকট-সংগ্রামে করিমের গান কীভাবে বাঙালিকে উজ্জীবিত করে আসছে এবং করিম জীবনের নানা প্রসঙ্গ খোলামেলাভাবে তিনি অনুষ্ঠানে বিশদভাবে বর্ণনা করেছেন।

  • [১]