- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ মহাঅষ্টমী

স্টাফ রিপোর্টার
মহাসপ্তমীর সকালে সর্বপ্রথম চক্ষুদানের মধ্যদিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু পুরাণ মতে, মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীর্বাদ নিয়ে হিমালয় নন্দিনী দেবী দুর্গা পূজার পিঁড়িতে বসেন। শারদীয় দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ ও স্থাপন করা হয়। এরপর ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা সপ্তম্যাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। দেহ শুদ্ধি, অঙ্গ শুদ্ধি সেরে শুরু হয় পূজা-অর্চনা। মন্দির আর পূজাম-প মুখরিত হয়ে উঠে ঢাকের বোল, মন্ত্র ও চন্ডীপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে।
আজ বৃহস্পতিবার মহাঅষ্টমী। আজ থেকে
পূজাম-পগুলোতে ভক্ত-দর্শণার্থীদের সংখ্যা বাড়বে বলে জানান আয়োজকরা। সকালে চন্ডীপাঠ, পূজা অর্চনা, দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও রাতে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে শুক্রবার মহানবমী এবং শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এসব আনুষ্ঠানিকতা শেষে আর মাত্র তিনটি দিবানিশি পেরুলেই মা ‘উমা’ দেবী ফিরবেন কৈলাশে।

  • [১]