- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ মহা নবমী

স্টাফ রিপোর্টার
মহা-অষ্টমীর বিকালে হঠাৎ শরতের বৃষ্টিতে শারদীয় দুর্গোৎসবে খানিকটা ছন্দপতন ঘটে। উৎসবের আমেজ যখন মধ্যগগণে, ঠিক তখনই বৃষ্টি কিছুটা হলেও তাল কেটেছিল উৎসবের অনন্দকে। তবে সন্ধ্যার সময় বৃষ্টি থেমে যাওয়ায় মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মন্ডপে মন্ডপে ছড়িয়ে পড়েছে উৎসবের অনাবিল আনন্দ। বিভিন্ন মন্ডপে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও কীর্তন।
রবিবার মহা অষ্টমীর সকাল থেকেই মায়ের পায়ে অঞ্জলী নিবেদনের লক্ষে মন্ডপগুলোতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ছিলো ভক্তদের উপচে পড়া ভিড়।
এদিকে ৫ দিনব্যাপী শারদীয় দূর্গোৎসবের আজ ৪র্থ দিন অর্থাৎ মহা নবমী। আজ মহানবমী ঘ ৬/২০ পর্যন্ত। শ্রীশ্রী দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। শারদীয়া নবরাত্রিক ব্রত সমাপন। পূর্বাহ্ন ৯/৫৭ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারন।  

  • [১]