- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ শুভ জন্মাষ্টমী- শোভাযাত্রায় ব্যাগ না নেওয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। দেশের সনাতন হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব জন্মাষ্টমী পালন করবেন। পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস- পাশবিক শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘ এবং বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠন এবং মন্দিরে মন্দিরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদভাগবত পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রীকৃষ্ণের মহা¯œান যাত্রা, গীতাভিত্তিক শ্লোক প্রতিযোগিতা, ধমীয় কুইজ প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, মহাপ্রস্দা বিতরণ। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।
এদিকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ সঙ্গে না আনার পরামর্শ দিয়েছে পুলিশ। বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী) সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ পরামর্শ দেওয়া হয়।
পূজা চলাকালে আতশবাজী এবং পটকা ফাটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং আজান ও নামাজের সময় বাদ্য না বাজাতে বলা হয়েছে।

  • [১]