- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ স্পট মার্কেটে যাচ্ছে লাফার্জহোলসিম

সু.খবর ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে আজ সোমবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ সোমবার কোম্পানিটির লেনদেন স্পট মার্কেটে শুরু হয়ে শেষ হবে মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার (২৪ মার্চ)।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
সূত্র : ঢাকাটাইমস

  • [১]