- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ ১ম সেমিফাইনাল খেলবে ছাতক ও জগন্নাথপুর

স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় ১ম সেমিফাইনালে খেলবে ছাতক থানা ও জগন্নাথপুর থানা দল।
আগামীকাল ৩ ডিসেম্বর ২য় সেমিফাইনালে খেলবে সুনামগঞ্জ সদর থানা দল ও দক্ষিণ সুনামগঞ্জ থানা দল। প্রতিদিন দুপুর আড়াইটায়        
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলা শুরু হবে।
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ রাসেল জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান।

  • [১]