- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আঞ্জমানে খুদ্দামুল মুসলেমিনের ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
আঞ্জমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর উদ্যোগে এবং জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউএসএ’র সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ‘করোনা বিপর্যস্থ ও বন্যা কবলিত মানবতার পাশে আমরা’ প্রকল্প-৩ এর আওতায় রবিবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর এলাকায় সিলুয়ার হাওরপাড়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি ময়দা, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট ওরস্যালাইন।
ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন আঞ্জমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ’র চেয়ারম্যান কাজী মো. জসীম উদ্দিন, সচিব ছ.ম হামেদ হোসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমদাদুল হক, জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউএসএ’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শাহাদাৎ হোসেন চৌধুরী, প্রকল্প সদস্য লায়ন মো. ইমরান আহমদ, আব্দুল করিম তারেক ও এস.এম নায়েম উদ্দিন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সাধারণ সম্পাদক ডা: মো. সিরাজুল ইসলাম খায়ের ও সাংগঠনিক সম্পাদক ডা: মো. সাইদুর রহমান সোহেল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়।

  • [১]