- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আতাউর, বিজন ও ফারজানা জয়ী

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান (ধানের শীষ) জয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট ২৯ হাজার ৯১৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ১৯৮। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস) পেয়েছেন ১৩ হাজার ৬১৫ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজন কুমার দেব  নৌকা), তার প্রাপ্ত ভোট ২০২৪২। নিকটতম হয়েছেন বিএনপি’র প্রার্থী সুহেল আহমদ খান, তার প্রাপ্ত ভোট ১৫ হাজার ৩৩৮। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন (তালা) পেয়েছেন ১১ হাজার ৬৭০ ভোট। স্বতন্ত্র প্রার্থী ফয়জুর হক (টিউবওয়েল) পেয়েছেন ৪ হাজার ৯৯৫। বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম’র প্রার্থী সৈয়দ ছলিম আহমদ (খেজুর গাছ) পেয়েছেন ১৪ হাজার ৭৫০ ভোট ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ) বিজয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট ফারজানা আক্তার ২৮ হাজার ১৪৬ ভোট। নিকটতম হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজেরা বারি (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৮৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল) পেয়েছেন ১৬ হাজার ২৪৬ ভোট।

  • [১]