- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আতাউর রহমান পীর মেধাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
শাহ আছদ আলী ফাউন্ডেশন (রহ.) এর আয়োজনে প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর ১০ম মেধাবৃত্তি পরীক্ষা-২০১৫ এর পুরষ্কার বিতরণ ও গুণীজনদের মধ্যে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন।
এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞার সভাপতিত্বে ও অধ্যাপক রুমেল এম সাইফুর রহমান পীর এর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, লেখক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ সরকারী কলেজের  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, বিশ্বম্ভরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন বিশ্বাস, শিক্ষার্থী ইফতেখার আহমদ ইফতি,শাহরিয়ার আহমদ নাঈফ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ মজুমদার, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মনোয়ার আলী, অ্যাড. নজরুল ইসলাম শেফু, প্রভাষক মাও. আবু তাহির খালিদ, কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, শিক্ষক জামাল উদ্দিন, মুজিবুর রহমান পীর, অ্যাড. জিয়াউর রহমান পীর।
অনুষ্ঠানের  সমাজকর্মী হিসেবে নূরজাহান বখত, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কন্তি দে কে গুণীজন সম্মাননা ও  দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মশিউর রহমানকে যুবপদক প্রদান করা হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলার শহর ও প্রত্যন্ত অঞ্চল এর বিভিন্ন গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণকারি ৪র্থ ও ৫ম শ্রেণীর ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ১ম,২য়,৩য় ও বিশেষ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

  • [১]