- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আদরজান বিবি

সটাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মিয়ার মাতা আদরজান বিবি (৮৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না —- রাজিউন)। শুক্রবার সকাল ৯টায় ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ১০টায় উপজেলার বালিজুরি ইউনিয়নের রামনগর গ্রামে নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মিলন কান্তি তালুকদার, বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।

  • [১]