- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আদালতের হিসাব শাখায় জালিয়াতি- দুই আইনজীবীর ৩ এবং অন্যদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
জালিয়াতির মাধ্যমে জেলা জজ আদালতের হিসাব শাখা থেকে অগ্রক্রয় মামলার প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে কারাগারে থাকা দুই আইনজীবী মাজহারুল ইসলাম ও রেজাউল করিমের ৩ দিনের
 এবং সাবেক হিসাব রক্ষক ঘেণু চন্দ্র রায় এবং তৎকালীন জারিকারক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুছ ছোবহানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক জানান, রোববার সুনামগঞ্জ সদর জোনের আমল গ্রহণকারী আদালতের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলামের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ জনেরই ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত দুই আইনজীবী মাজহারুল ইসলাম ও রেজাউল করিমের ৩ দিন এবং সাবেক হিসাব রক্ষক ঘেণু চন্দ্র রায় এবং তৎকালীন জারিকারক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুছ ছোবহানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
প্রসঙ্গত. জেলা জজ আদালতের হিসাব শাখা থেকে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময়ের অগ্রক্রয় মামলার প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেবার ঘটনায় আইনজীবী মাজহারুল ইসলাম ও আইনজীবী রেজাউল ইসলাম এবং সাবেক হিসাব রক্ষক ঘেণু চন্দ্র রায়কে গত ৫ নভেম্বর জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুকের নির্দেশে আদালত এলাকা থেকে আটক করে পুলিশ। ঐ দিনই জেলা জজ আদালতের তৎকালীন জারিকারক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুছ ছোবহানকে ফেনীর ছাগলনাইয়া থেকে আটক করে পুলিশ। পরদিন
গ্রেফতারকৃত এই ৪ জনের বিরুদ্ধে জেলা জজ আদালতের প্রশাসন বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সিফাত শাহ্রিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলার আসামী হিসাবে এরা ৪ জনই জেল হাজতে রয়েছেন।

  • [১]