- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আধুনিক জ্ঞান বিজ্ঞান, সংস্কৃতি চর্চার অগ্রদূত শাবি -এমএ মান্নান

শাবি প্রতিনিধি, সিলেট
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আগামী দিনের পথ ভয়ের পথ নয়। তোমরা সৌহার্দ, সম্প্রীতি, উদারতা ও অসাম্পাদিয়কতার মনোভাবকে ধারণ ও লালন করবে এবং বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। এইখানে ভর্তি হতে পারাটা তোমাদের সৌভাগ্যের বিষয়। এ সুযোগকে কাজে লাগিয়ে নৈতিক মূল্যবোধ, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে’।
শনিবার সকাল ১০টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের চর্চার ভিত্তি হতে হবে সুদৃঢ়। ইতিহাস চর্চার বিষয়ে তোমাদেরকে সাবধান হতে হবে। বিশেষ করে বিকৃত ইতিহাস চর্চার বিষয়ে সজাগ থাকতে হবে।  
তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। তবে এখন আর তোমাদের রক্ত দিতে হবে না। শুধুমাত্র লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।  
এসময় তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়কে আধুনিক জ্ঞান বিজ্ঞান, সংস্কৃতি    চর্চার অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, বিশ^বিদ্যালয়ের উন্নতির জন্য যে কোন প্রস্তাব সরকার সাদরে গ্রহণ করবে।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি। আমরা নি¤œ মাধ্যম আয়ের দেশে উন্নতি হয়েছি এবং এ ধারা অব্যাহত থাকলে মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। বিভিন্ন ক্ষেত্রে মানব উন্নয়ন সূচকে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে এগিয়ে আছি। এখন শুধু প্রয়োজন সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা। তাই নবীনদের ভবিষ্যতে দেশের হাল ধরতে দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, প্রফেসর ড. কামাল আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. কবির হোসেন এবং প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবর্ষ ২০১৬-১৭ এর ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. নিয়াজ আহম্মেদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এএইচ এম বেলায়েত হোসেন।
পরিচিতি পর্বে ডিনবৃন্দ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং রেজিস্ট্রার যথাক্রমে নিজ নিজ স্কুলের বিভাগীয় প্রধানদের ও দপ্তর প্রধানদের পরিচয় করিয়ে দেন।
নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম স্থান অধিকারী আহমেদ হাসিব ও ‘বি-২’ ইউনিটে প্রথম স্থান অধিকারী মারদিয়া রহমান তাঁদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দীপা।

  • [১]