- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আনিসুল হকের পিতা ইসহাক আলী মারা গেছেন

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্জ্ব ইসহাক আলী (৮০) গতকাল রাত ৯টায় মারা গেছেন। এশার নামাজের অজু করার পর হঠাৎ শ^াসকষ্ট বেড়ে গেলে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মরহুম ইসহাক আলী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের পিতা। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিনি স্ত্রী, ৭ ছেলে ,৩ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

  • [১]