জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের কৃতিসন্তান সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদন্ড চূড়ান্ত রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আনোয়ার চৌধুরীর আপন চাচাতো ভাই শাহ রুমী চৌধুরী।
তিনি বলেন, আমরা এ রায়ে খুবই সন্তুষ্ঠ। আমি আশা করছি দ্রুত এ রায় কার্যকর হবে।
আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদন্ডের চূড়ান্ত রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ।