দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের মা বাবা দোয়া টেইলার্স এর সত্যাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী পাথারিয়া গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে টেইলার আনোয়ার হোসেন (৪৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার দুপুরে ১২টায় উপজেলার নিজ বাড়ি পাথারিয়া গ্রামে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১, ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার জানাযার নামায শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় পাথারিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। া শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জুয়েল মিয়া, সেক্রেটারী জিলানী মিয়া, অর্থ সম্পাদক হাফিজ রশিদ আহমদ সহ ব্যবসায়ী কমটির নেতৃবৃন্দ।
অপর দিকে দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী সহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাহার রুহের মাগফেরাত কামনা করেন ।