- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক আইনজীবী সম্মেলন অ্যাড. এনাম আহমদ নেপাল যাচ্ছেন

স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক আইনজীবী সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট, জেলা বারের সদস্য, জেলা যুব ইউনিয়নের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমদ। নেপালের রাজধানী কাঠমন্ডুতে আগামী ১৬ জুন সম্মেলনের উদ্বোধন করবেন নেপালের প্রধানমন্ত্রী ও নেপালী কমিউনিস্ট পার্টিও (ইউ.এম.এল) চেয়ারম্যান কে.পি শর্ম্মা অলি।  
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ আখতার-উল ইসলাম ও আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. হাসান তারিক চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের আইনজীবী প্রতিনিধি দল সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করবেন।   সম্মেলনে সার্কভূক্ত দেশ সমূহ ছাড়াও জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, চীন, উত্তর কোরিয়া, আমেরিকাসহ ৪০টি দেশের আইনজীবী নেতৃবৃন্দ যোগ দেবেন।
আইনের শাসন প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী আন্দোলন, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইনজীবীগণের ঐক্য ও সমন্বিত অবস্থান জোরদার করার প্রচেষ্টা চালানোর জন্য ৯টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সম্মেলন শেষে ২১ জুন প্রতিনিধি দল দেশে ফেরার কথা রয়েছে।

  • [১]