স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় র্যালিতি উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক রেজাওয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুনিম, কার্যনির্বাহী সদস্য সঞ্চিতা চৌধূরী, সেজুল আহমেদ, অ্যাড. এনাম আহমেদ, জুনেল আহমদ রাজরান, মো. ইকবাল হোসেন, জিএম তাশহীজ প্রমুখ।