স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতি সন্তান, জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি, প্রখ্যাত সাংবাদিক প্রয়াত হাসান শাহরিয়ারের নাগরিক শোকসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ মে বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই শোকসভা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তন হলে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেবার সিদ্ধান্ত হয়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসান শাহরিয়ারের শোক সভার প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন, লেখক ও গবেষক অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ্ আহমদ, কবি ইকবাল কাগজী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক, সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লা আল নোমান, চ্যানেল আই’এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট একেএম মহিম, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি এআর জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শনিবার না ফেরার দেশে পাড়ি জমান প্রথিতযশা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক হাসান শাহরিয়ার।