আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন (সুপা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যৌথ উদ্যোগে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন সুপা’র আহবায়ক ও বাপা’র জাতীয় কমিটির সদস্য অ্যাড. মো. শফিকুল আলম এবং পরিচালনা করেন সুপা’র সদস্য সচিব অ্যাড. মলয় চক্রবর্তী রাজু। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।
এসময় উপস্থিত ছিলেন অ্যাড. মানিক লাল দে, সৈয়দ সামসুল ইসলাম, অ্যাড. মো.মাসুক আলম, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. কামাল উদ্দিন, অ্যাড. কামরুজ্জামান, অ্যাড. কামাল আহমেদ, অ্যাড.সাজ্জাদুর রহমান, অ্যাড. রুবেল আহমদ, অ্যাড. চাঁন মিয়া, অ্যাড.আব্দুল কাদের জিলান, হুমায়ুন কবির, মো. খোকন মিয়া, আ: কাইয়ুম, সরোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী আমাদের ভূমি, পানি ও প্রকৃতির জন্মদাতা। নদী আমাদের মায়ের মতো। সার্বিক পরিবেশ, প্রতিবেশ, নান্দনিক সৌন্দর্য, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যে, পরিবহন, সাহিত্যে, সংগীত, বিনোদন ইত্যাদি সকল কিছুর মূল প্রেরণা ও শক্তির উৎস। নদী না থাকলে সব কিছুর বিপর্যয় ঘটবে। জলবায়ু পরিবর্তনের নতুন প্রেক্ষাপট আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। তাই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি