- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমান সমান’ এই স্লোগানকে সামনে রেখে ঘণ্টাব্যাপি মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মো. শাহ্রিয়ার, শিক্ষাবিদ পরিমল কান্তি দে ও ধুর্জটি কুমার বসু, নারী নেত্রী শীলা রায়, অ্যাড. ড. মফচ্ছির আলী, জেলা সিপিবির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, নারী নেত্রী ফৌজিআরা বেগম শাম্মি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, ব্র্যাক প্রতিনিধি মনিরুজ্জামান, এমএ রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন,‘একটি জাতি কখনোই অর্ধেক মানুষকে অবহেলার চোখে দেখে এগোতে পারে না, নারী-পুরুষের মর্যাদা সমান সমান না হলে দেশের অর্ধেক মানুষকে অবহেলায় রাখা হলো। বাঙালি জাতিকে অগ্রগতির মূল ¯্রােতধারায় থাকতে হলে নারী-পুরুষের সমান সমান মর্যাদা থাকতে হবে’।

  • [১]