স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে পৌর শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেয়।
পরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের নারী সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সাবেক সাংসদ অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জাতীয় রোকেয়া পদকপ্রাপ্ত সুনামগঞ্জের বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়, সুনামগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি কানিজ সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমান।