- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও কবিতা পাঠের আসর

স্টাফ রিপোর্টার
“শুদ্ধতায় থাকুক অ আ ক খ” শ্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, ২১ ফেব্রুয়ারির গান ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় সুনামগঞ্জ কালচারাল ফোরামের আয়োজনে সোমবার সন্ধ্যা ৭ থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের হোসেন বখ্ত চত্ত্বরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ২১ ফেব্রুয়ারির গান পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানের আলোচনায় সভায় বক্তব্য রাখেন,
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা যুবলীগের আহ্বায়ক ও চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদ চপল, বিশিষ্ট সংস্কৃতিকর্মী অ্যাড. অলক ঘোষ চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমেদ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এছাড়া সংগীত পরিবেশ ও কবিতা পাঠ করেন বঙ্গবন্ধু আবৃতি সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, সুনামগঞ্জ প্রসেনিয়াম, লোকদল শিল্পীগোষ্ঠী, বন্দন থিয়েটার, স্বপাদর্শ, স্পন্দন সাংস্কৃতিক সংস্থা, সূরালোক সংগীত বিদ্যালয়ের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুলী পাবেল, জেলা শিল্পকলার যুগ্ম সাধারণ সম্পাদক দেব দাস চৌধুরী রঞ্জনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা।

  • [১]