- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের যুক্তরাজ্য কমিটি গঠন

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের যুক্তরাজ্য শাখা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের আহবায়ক নৌপরিবহন মন্ত্রী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাবিছ আহমদ জিম্মাদারকে সভাপতি ও ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে  ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি মঞ্জুরুল হক তালহা, আকিক খান, নজরুল ইসলাম, বদরুল ইসলাম, ও আব্দুল ওয়ালী, যুগ্ম সম্পাদক ফয়েজ উদ্দিন, শাহীন আজমদ, ও মকছুদ কোরেশী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম নূর, সহ সাংগঠনিক সম্পাদক ওমর মেহেদী রুনু, অর্থ সম্পাদক আব্দুল খালিক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আল কোরেশী, সহ প্রচার সম্পাদক কমর উদ্দিন জুলহাস। কমিটির সদস্যরা হলেন, সোলেমান আহমদ, জসীম উদ্দিন, কাওছার আহমদ, মনজুর রহমান, মুজিবুর রহমান মুজিব, সৈয়দ রব্বানী, রিপন মিয়া, মাষ্টার আবুল খয়ের, হাছন আলী, আক্তারুজ্জামান আক্তার, আব্দুর রব রুবেল, তাহের আলী, মুইনুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার ও একলাছুর রহমান জিম্মাদার।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]