‘শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। শনিবার সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার।
তিনি বলেন, প্রত্যেক যুবক/যুব মহিলাকে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে বাবা-মায়ের প্রতি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাবা মায়ের দায়িত্ব যারা সঠিকভাবে পালন করতে পারবেন তারা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান’র সভাপতিত্বে এবং কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবীর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পেয়ার আহম্মেদ, যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন, চন্দ্র মল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মাহমুদা খাতুন, স্বেচ্ছাসেবি সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, এমরান হোসেন ও তানিয়া বেগম।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ জেলার কর্মকর্তা-কর্মচারীব, যুব সংগঠনের প্রতিনিধি, সফল আত্মকর্মী এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাম্পাসে ফলজবৃক্ষ রোপন করেন। প্রেস বিজ্ঞপ্তি