- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ পালন

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। শনিবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও ব্রিটিশ কাউন্সিল স্কুল এম্বাসেডর মো ইসমাইল হোসেনের উদ্যোগে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘মানসম্মত শিক্ষার জন্য জাতীয় ও আন্তর্জাতিক সং্যোগের গুরুত্ত্ব’ বিষয়ে কর্মশালা উনুষ্ঠিত হয়।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এইচ এম পি উচ্চবিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষক  ইসমাইল হোসেনের উপস্থাপনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মফিজুল হক মুল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার ও শামছুল হুদা প্রমুখ।
এ সময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।
বক্তাগন বিভিন্ন দেশের শিক্ষাদান বিষয়ে তাদের ভ্রমন লব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থী ও শিক্ষকগণের বৃত্তি লাভের মাধ্যমে উন্নত দেশে শিক্ষার অভিজ্ঞতা গ্রহণ একই সাথে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞানের সাথে সংযুক্ত থেকে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে সচেষ্ট থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]