স্টাফ রিপোর্টার
‘স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ^ গড়ি’, স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বাক্ষরতা দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিনলায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো. সফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার এহসান খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ব্রাকের ম্যানেজার মনিরুজাম্মান, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা প্রমুখ।
এদিকে ছাতকে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষক দুলন তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক দেলোয়ার হোসেন খান, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, বঙ্কিম আচার্য্য, কফিল উদ্দিন, আশিকুর রহমান, আব্দুল মতিন, সহকারী শিক্ষক, পংকজ দত্ত, প্রনব দাস মিটু, বাবু লাল শর্মা, আশিষ কুমার দাস, পিংকু দাস, আনোয়ার হোসেন, সুবর্না দাস, আমিনুল ইসলাম, আবু তাহের, রেজ্জাদ আহমদ, জমির হোসেন, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু সাইদ মাহমুদ, গীতা পাঠ করেন রতিশ রঞ্জন শর্ম্মা।