- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের দরিদ্র কৃষক আখলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ধর্ষিত রুমেনা বেগমের আত্মহত্যা ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও ধরা পড়েনি কোন আসামী।  
এদিকে ধর্ষক ইউনুছের গ্রেফতার দাবী করে শিক্ষার্থীদের দেওয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম বুধবার শেষ হয়েছে।
সোমবার জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচী পালন শেষে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর মৃতে্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।  
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমা শেষে বুধবার নতুন কর্মসূচী ঘোষণা করেছে কলেজের শিক্ষার্থীরা। আগামী শনিবার তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।  
জগন্নাথপুর ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্রী মাসুম হোসেন জানান, আমাদের কলেজের মেধাবি ছাত্রী রুমেনা ধর্ষণের শিকার হয়ে ঘৃণা আর লজ্জায় ৩১ জুলাই বিষ পান করে আত্মহত্যা করে। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ধর্ষকের গ্রেফতারের দাবিতে শনিবার আমরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছি।
কলেজ ছাত্রীর চাচাতো ভাই শাহজাহান জানান, গত ২ আগষ্ট থানায় মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ এখনও কোন আসামী ধরতে পারেনি। আমরা হতাশ হয়ে পড়েছি।
ঘটনার তদন্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ধর্ষককে ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে তথ্যদাতাকে পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়েছে।  
প্রসঙ্গত’ ২৫ জুলাই পাটলী ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে ইউনুছ মিয়া কলেজ ছাত্রী রুমেনাকে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় ধর্ষক ইউনিছ মিয়াসহ ৬ জনকে আসামী করে মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।  

  • [১]