- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘আন্দোলন ব্যর্থ হলে বিএনপির করুণ পরিণতি হবে’

সু.খবর ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আগামী আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশের মাটিতে বিএনপির করুণ পরিণতি হবে। আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ‘নির্বাচন কমিশনের রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে খন্দকার মাহবুব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই রূপরেখা নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে হবে। আর যদি এই আন্দোলনে বিএনপি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে করুণ পরিণতি বরণ করতে হবে।
সরকারের প্রতি হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, ‘দেশের বিচার বিভাগের ওপর আঘাত আসলে তা প্রতিহত করা হবে। যদি কিছু বলার থাকে (ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে) তাহলে আদালতে রিভিউ করে করুন।’
আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম সভায় সভাপতিত্ব করেন।

  • [১]