- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্ধারীগাঁওয়ে ওয়াজ মাহফিল

ছাতক প্রতিনিধি
ছাতকে আন্ধারীগাও শাহ আব্দুলাহ (রঃ)’র ২৭তম ইছালে ছোয়াব ও আলহাজ্ব পীর ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাজারের খাদিম দিল জালালী শাহ চেরাগ আলী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঘেরখলা দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ ফারুক আহমদের সভাপতিত্বে ও মাজারের খাদেম দিল জালালী শাহ চেরাগ আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আলহাজ্ব মাওলানা সালাহ উদ্দিন তুর্কী আল ক্বাদরী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, পীরজাদা আলহাজ্ব মাওলানা খাজা মাহবুবুর রহমান জগতপুর দরবার শরীফ হবিগঞ্জ, চরমহলা ইউপি কাজী মাওলানা কাজী আশিক উদ্দিন বিপবী, গাবুরগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নাছির উদ্দিন নাজিমী, মাওলানা কবির আহমদ লতিফি, হাফিজ শামসুল ইসলাম, আন্ধারীগাঁও প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথির বয়ানে মাওলানা সালাহ উদ্দিন তুর্কী আল ক্বাদরী বলেন, রাসুল (সঃ)’র জীবনেই রয়েছে আমাদের জন্যে সর্বোত্তম আদর্শ শিক্ষা। মাহফিলে এলাকার মুসলীগণ উপস্থিত ছিলেন।

  • [১]