ছাতক প্রতিনিধি
ছাতকের আন্ধারীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভা ও সাবেক সভাপতিবৃন্দের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি মাস্টার গোলাম হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক মাওলানা জিল্লর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আন্ধারীগাও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজমুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি রবিউল আলম, সাবেক সভাপতি কেডিএস এনামুল হোসেন প্রমুখ। এসময় মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সাবেক সভাপতি মাস্টার আমির হোসেন, এখলাছুর রহমান, সুলতান মিয়া মেম্বার, সাবেক মেম্বার আতাউর রহমান, স্থানীয় আবুল হোসেন, আইয়ুব আলী, সজ্জাদ আলী, ওয়াছির মিয়া, আলী হোসেন, জালাল উদ্দীন শান্ত ছৈদ আলী, জিয়াউর রহমান, রাহাতুজ্জামান, লিলু মিয়া, মখজুল ইসলাম, ফজর আলী, রহিজুল ইসলাম, ছমসুজ্জামান, আজমত আলী, সাহেদ আলী, ছৈল মিয়া, রহমত আলী, কাওসার আহমদ, এবলাস মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজিয়া সুলতানা, সুরেজা বেগম, আলেয়া বেগম, রবিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতিবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।