- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সুনামগঞ্জ সদর উপজেলা আগামী জুন মাসের মধ্যে বিদ্যুৎ’র আলোয় আলোকিত হবে। বিভিন্ন এলাকায় আগে বিদ্যুৎ ছিল না আমি সংসদ সদস্য হবার পরেই বিদ্যুৎ’র ব্যবস্থা করে দিয়েছি। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের চারগ্রাম সমাজ কল্যান যুব সংঘের উদ্যেগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরারং ইউপি জাতীয় পার্টির আহব্বায়ক        
শওকত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহব্বায়ক রশীদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ফজলুল হক দোলন, জাপা নেতা হাবিবুর রহমান হাবিব, ফারুক মেনর, সেলিম আহমদ, জামাল উদ্দিন, মতিউর রহমান, আনোয়ার হুসেন, মনিমোহন, সাজিদুর রহমান সাজিদ, গৌরারং ইউপি সদস্য মঈনুদ্দীন, মহিম উদ্দীন প্রমুখ।

  • [১]