- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দল ঘোষণা

সু.খবর ডেস্ক
আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মুমিনুল হক, আরাফাত সানি, রকিবুল হাসান, শাহরিয়ার নাফিস, কামরুল ইসলাম রাব্বি ও লিটন কুমার দাস।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দলে নেয়া হয়েছে। এছাড়াও শুভাশীষ রায় ও আলাউদ্দিন বাবু স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে দলে নেয়া হয়েছে। দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
আগামী ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
এর মধ্যে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোশারফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু ও আল আমিন হোসেন।

  • [১]