পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আফজল ফাউন্ডেশন। বৃহ¯পতিবার পাগলা বাজারের উত্তর বাজারে ৮০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি হাজি ডা: শাকিল মুরাদ আফজলের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ সদস্য মকবুল হোসেন, আঞ্জব আলী, রনজিত সূত্রধর, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, যুবদল নেতা বাবর হোসেন বাবু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন ও বিরাম উদ্দিন প্রমুখ।