- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবারও এফবিসিসিআই’র পরিচালক হলেন খায়রুল হুদা চপল

স্টাফ রিপোর্টার
২য় বারের মতো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক (২০২১-২০২৩) নির্বাচিত হলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল। এর আগে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। খায়রুল হুদা চপল ২য় বারের মতো এফবিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জের ব্যবসায়ীরা উল্লসিত।
খায়রুল হুদা চপল ইউরোগ্যাস এলপিজির ব্যবস্থাপনা পরিচালক এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি। একইসাথে তিনি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন।
বুধবার এফবিসিসিআইয়ের ৮০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ৩৬ জনের মধ্যে ৩৪ জন পরিচালক নির্বাচিত হন। এরমধ্যে চেম্বার গ্রুপ থেকে গোপালগঞ্জ চেম্বার এবং এসোসিয়েশন গ্রুপ থেকে ‘বায়রা’ মনোনীত পরিচালক না থাকায় এই দুটি গ্রুপ থেকে দুই পরিচালক বাদ পড়েন। ফলে চেম্বার গ্রুপ থেকে মনোনিত পরিচালক ১৮ জনের মধ্যে ১৭ জন এবং এসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালক ১৮ জনের মধ্যে ১৭ জন নির্বাচিত হয়। এছাড়া চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে মোট ২৩ জন এবং এসোশিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকদের ২৩ জন মিলে সর্বমোট ৪৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হতে পারেন বেঙ্গল গ্রুপের সহ-সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন।

  • [১]