স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আবারও আসছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আগামী ২১ মার্চ রোববার দুপুরে হেলিকপ্টার যোগে এসে জামালগঞ্জ উপজেলায় খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসার মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা তার।
এদিকে মহা সম্মেলনের পোস্টারে না জানিয়ে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর নাম ব্যবহার করায় তিনি বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে থানায় জিডি করেছেন। জিডি নাম্বার ৭৭৭।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমি নিজেও জানি না আমার নাম পোস্টারে সভাপতিত্ব করবো লিখে জামালগঞ্জ মামুনুল হক আসছেন মাদ্রাসার শিক্ষকরা প্রচার করছে সেই কথা জানার সাথে সাথে আমি থানায় গিয়ে জিডি করি।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, আগামী রোববার (২১ মার্চ) মহিলা মাদ্রাসা মামুনুল হক আসছেন তবে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজলো আওয়ামী লীগের সভাপতি থানায় একটি জিডি করেছেন সেখানে উল্লেখ্য করছেন, তাকে না জানিয়ে মাদ্রাসা র্কতৃপক্ষ উনার নাম পোস্টারে লিখেছেন।