- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার তাজপুর নামক স্থানে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতরা পথচারী ছিলেন। বাসের চাপায় তারা মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। সকাল ১১টায় তাজপুর নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের চাপায় পথচারী জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের বদরপুর গ্রামের আমেনা বেগম (৪৫) ও  সদর উপজেলার তাজপুর গ্রামের আবদুর রহমানের ছেলে বদরুল আলম (১২) মারা যান।
সুনামগঞ্জ সদর থানা ওসি মোহাম্মদ শহিদুল্লাহ  জানান, বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এরা পথচারী ছিলেন। বাসের চালক পলাতক আছে। বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

  • [১]