- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবারও ৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সারাদেশ

স্টাফ রিপোর্টার
টানা দ্বিতীয় দিনের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো সুনামগঞ্জসহ সারাদেশ। মঙ্গলবার সকালের মাঝারি মাত্রার ভূমিকম্পের পর বুধবার বিকেলে শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানলো।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বুধবার বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী (নদীবন্দর) চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে এটির উৎপত্তিস্থলের দূরত্ব ৩৩২ কিলোমিটার।     
ভূমিকম্পে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাননি বলেও জানান তারা। কম্পনের ফলে কর্মস্থল থেকে অনেকে রাস্তায় নেমে আসে আতঙ্কিত মানুষ।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় মায়ানমারে। ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্বে দেশটির মাওলায়েকের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানা ওই ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল।

  • [১]