- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবু জাকার ধন মিয়া ও আমরুজ আলী স্মরণে ছাতকে শোকসভা

ছাতক প্রতিনিধি
উপজেলা বিএনপির সহ সভাপতি আবু জাকার ধন মিয়া ও ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমরুজ আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ভাতগাঁও ইউনিয়নের তাজগঞ্জ বাজারে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান        মিজানুর রহমান চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদল নেতা বদরুল আলম লিটন ও আবু শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তকদ্দুছ আলী পীর, জেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা শাহ সিদ্দিকুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ উদ্দিন, সাবেক উপদেষ্টা আব্দু রব মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন সাকিল, উপজেলা যুবদলের সদস্য আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন,বিএনপি নেতা ফজলু খান, আব্দুল মনাফ, সায়াদ মিয়া, ফিরোজ মিয়া, সামছুল আলম রাজা, আব্দুল মুমিন, নজরুল ইসলাম, মরহুম আমরুজ আলীর পুত নজিবুল ইসলাম, মরহুম আবু জাকার ধন মিয়ার পুত্র জাহেদুল ইসলাম সাদিক।
এছাড়াও বক্তব্য রাখেন, স্বচ্ছাসেবকদল নেতা ফারুক আহমদ মিঠু, কামাল উদ্দিন মেম্বার, সুরমান আলী, যুবদল নেতা অলিউর রহমান আলেক, আজাদ মিয়া, সুয়েব আহমদ, শফিক আহমদ, আবু খালেদ, জাহাঙ্গির আলম, তাজুল ইসলাম, লিলু মিয়া, সুরুজ মিয়া, ভাতগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফুজায়েল বিন হাবিব, সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সুজন, ছাত্রদল নেতা জুবায়ের আহমদ জাম্মান, সিদ্দিকুর রহমান, আল আমিন, আক্কাছ মিয়া, আবিদুর রহমান প্রমুখ।

  • [১]