- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ও মরমী কবি এলাহীবক্স মুন্সীর নাতি মো. আবু সুফিয়ান (৭০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ১০ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
পরদিন মঙ্গলবার বাদ জোহর পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদের পাশে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

  • [১]