- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোষহীন নেতা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু হেনা চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপল্েক্ষ মঙ্গলবার সকাল ৮টায় শাহজালাল (র;) দরগাস্থ কবরস্থানের সমাধিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা এবং আবু হেনা চৌধুরী সুহৃদ সংঘ -এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা কর্মীরা প্রয়াত মহান নেতার অসমাপ্ত কাজ সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পুর পরিচালনায় শপথ পাঠ করান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাড. কুমার চন্দ্র রায়।
এনডিএফ নেতা অ্যাড. কুমার চন্দ্র রায় বলেন, আবু হেনা চৌধুরী ছাত্রজীবন থেকেই বাম ধারার প্রগতিশীল রাজনীতির সংস্পর্শে আসেন এবং ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনে সূত্রপাত ঘটে। তিনি মার্কসবাদের কালজয়ী আদর্শকে তাঁর জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। ৬০’এর দশকে স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, সা¤্রাজ্যবাদী স্বার্থে সেন্টো-সিয়াটো জোটে পাকিস্তানের অন্তর্ভূক্তির বিরুদ্ধে সেন্টো-সিয়াটো জোট বিরোধী আন্দোলন, ষাটের দশকের শেষ দিকে মসজিদ আল-আকসাতে ইসরাইলি হামলার প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনসহ সা¤্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী প্রত্যেকটি আন্দোলনে আবু হেনা চৌধুরীর সরব উপস্থিতি ছিল। সা¤্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম না হওয়ায় শোষণমুক্ত বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি। এদেশের মানুষের দু:খ কষ্টের মূল কারণ সা¤্রাজ্যবাদী লগ্নি পুঁজির নগ্ন শোষণ, সামন্তবাদী ভূমি ব্যবস্থা এবং তাদের এজেন্ট আমলা মুৎসুদ্দি পুঁজির নির্মম শোষণ শাসন। সেজন্য এদেশের মানুষের মুক্তির একমাত্র পথ সা¤্রাজ্যবাদ ও তাদের এজেন্ট আমলা মুৎসুদ্দি পুঁজির শৃঙ্খল থেকে মুক্তির আন্দোলনকে বেগবান করা। আবু হেনা চৌধুরী ছিলেন এ সংগ্রামের পথিকৃৎ। পূর্বের রাজনৈতিক ধারাবাহিকতায় আশির দশকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (ঘউঋ) গঠিত হলে ১৯৮৮ সালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা গঠিত হয়। আবু হেনা চৌধুরী প্রথমে আহবায়ক ও পরে সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাড. কুমার চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু, সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি মো. খোকন মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ আলী ও সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, ছাত্র নেতা আ. সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা মো: ছাদেক মিয়া, জাবেদ আহমদ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এ এইচ ই¯্রাইল আহমদ,  সাধারণ সম্পাদক শমসের আলী, সিলেট সদর উপজেলার সভাপতি আহমদ আলী, আবু হেনা চৌধুরীর সহোদর জিয়াউর রহমান শিপার ও সন্তান চেীধুরী সুলতান মন্টি প্রমুখ। এদিকে সন্ধ্যায় সিলেট জেলা এনডিএফ কার্যালয়ে আবু হেনা চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]