-শ্যামল কুমার ভৌমিক
সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোষহীন নেতা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (ঘউঋ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু হেনা চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ৮.০০ টায় শাহজালাল (র;) দরগাস্থ কবরস্থানের সমাধিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা এবং আবু হেনা চৌধুরী সুহৃদ সংঘ -এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা কর্মীরা প্রয়াত মহান নেতার অসমাপ্ত কাজ সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পূঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পুর পরিচালনায় শপথ পাঠ করান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল কুমার ভৌমিক।
কেন্দ্রীয় নেতা শ্যামল কুমার ভৌমিক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আবু হেনা চৌধুরী ছাত্রজীবন থেকেই বাম ধারার প্রগতিশীল রাজনীতির সংস্পর্শে আসেন এবং ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। তিনি মার্কসবাদের কালজয়ী আদর্শকে তাঁর জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সিলেট জেলা শাখার সভাপতি অ্যাড. কুমার চন্দ্র রায় সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক, সিলেট মহানগর শাখার আহবায়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পরেশ চাকমা, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ছাদেক মিয়া, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শমসের আলী, আবু হেনা চৌধুরীর সহোদর জিয়াউর রহমান শিপারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)