স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সকাল ১০টায় প্রথম পুষ্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেনসহ মুক্তিযোদ্ধা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অপর্ণ শেষে একটি র ্যালি শহীদ মিনার হতে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা উদীচী
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা উদীচী। শনিবার সন্ধ্যায় পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের পর এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর মুক্তিযোদ্ধা মালেক পীর পিটিআই বধ্যভূমিতে সংগঠিত হত্যাকা- সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, নির্মল ভট্টাচার্য, রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা মহিলা পরিষদ সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা উদীচীর সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর আলম, সহসভাপতি উৎপল খাসনবিশ, জেলা উদীচী সদস্য মানব চৌধুরী, চন্দন দাশ, উদীচী সহ সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের, উদীচী সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, নাট্য সম্পাদক পুলক রাজ, কোষাধ্যক্ষ জহির আহমেদ।
জেলা যুব ইউনিয়ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়ন। শনিবার সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা উদীচীর সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
ছাত্র ইউনিয়ন কলেজ সংসদ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ। শনিবার সকালে কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়।
সাধারণ সম্পাদক নিমাই সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্র ইউনিয়নের সহ সভাপতি বিমান দাস রাজীব, শিক্ষা ও গবেষণা সম্পাদক সানন্দ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক সাফিয়া আক্তার।
এছাড়াও সুনামগঞ্জ জেলা পরিষদ, সুনামগঞ্জ জেলা পুলিশ, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন।