- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আব্দুজ জহুর সেতুতে আহত ৩

স্টাফ রিপোর্টার
মল্লিকপুর এলাকায় গতকাল মঙ্গলবার বজ্রপাতে তিনজন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার সুরমা নদীর আবদুজ জহুর সেতুর ওপর এই ঘটনা ঘটে। এ সময় আকস্মিক বজ্রপাতে সদর উপজেলার বড়ঘাট গ্রামের ময়জুল ইসলাম (৩৫), সদরগড় গ্রামের ময়নুল ইসলাম (১৪) ও মল্লিকপুর গ্রামের রেজাউল ইসলাম (৩৩) আহত হন। তাদের প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ময়জুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি বজ্রপাতে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]