স্টাফ রিপোর্টার
পণতীর্থ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে রাত সাড়ে ৯ টায় ভ্রাম্যমাণ আদালত নামে আব্দুজ জহুর সেতুতে। এসময় আধা ঘণ্টা সময়ের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত লেগুনা ও সিএনজি মিলিয়ে ১০ টি পরিবহনকে ৩০০০ টাকা জরিমানা করেন। পরে সেতুতে থাকা সকল লেগুনা ও সিএনজি চালকদের পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়ে দেন- কেউ
অতিরিক্ত ভাড়া নিতে পারবেন না এবং সকল যানবাহন যতক্ষণ যাত্রী থাকবে চলতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মামুন খন্দকার বলেন,‘১০ টি যানবাহনকে জরিমানা করার পর নির্ধারিত ১২০ টাকায় এবং ৮০ টাকা হারেই যাত্রী বহন করেন পরিবহন চালকরা’।